শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

প্রথমবারের মতো প্রবাসীদেরও ভোট দেওয়ার সুযোগ, যে প্রক্রিয়ায় দেওয়া যাবে ভোট

রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫

প্রিন্ট করুন
৩০০ ভোটে হেরে যাওয়া প্রার্থীর ৫২৭ সিল মারা ব্যালট উদ্ধার 1

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসীরা দেশের জাতীয় নির্বাচনে ডাকযোগে ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশন (ইসি) প্রবাসীদের জন্য চালু করেছে নতুন ডিজিটাল পদ্ধতি—‘পোস্টাল ভোট বিডি’। এর মাধ্যমে বিদেশে থাকা ভোটাররা আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) মোবাইল অ্যাপে নিবন্ধন করে ভোট দিতে পারবেন।

রেজিস্ট্রেশনের জন্য অ্যাপে এনআইডি ও পাসপোর্টের তথ্য জমা দিতে হবে। যাচাইয়ের জন্য থাকবে ফেস রিকগনিশন ও লাইভনেস টেস্ট। এরপর নির্দিষ্ট সময়ে ভোটারের ঠিকানায় ডাকযোগে পাঠানো হবে ব্যালট পেপার। ভোট দেওয়ার পর সেটি আবার ডাকযোগে ইসির ঠিকানায় ফেরত পাঠাতে হবে।

ইসি জানিয়েছে, ভোটের গোপনীয়তা রক্ষা ও সময়মতো ব্যালট পৌঁছানো নিশ্চিত করা হবে। কমিশনের আশা, প্রবাসীদের এই উদ্যোগ বাংলাদেশের গণতান্ত্রিক অংশগ্রহণে নতুন মাত্রা যোগ করবে।

অ্যাপ ডাউনলোড ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে ইসির ওয়েবসাইট, অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

রোববার লন্ডনে বাংলাদেশ হাইকমিশন এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বিজ্ঞপ্তিটি শেয়ার করেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন