সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

ফের কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ

বুধবার, নভেম্বর ২৪, ২০২১

প্রিন্ট করুন
31 image 1637674739 1

চলমান ডেস্ক:

মন্ত্রিসভার সব সদস্যসহ পদত্যাগ করার ১৫ দিনের মাথায় আবারও কুয়েতের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ সাবাহ আল খালিদ। মঙ্গলবার দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কুয়েত নিউজ এজেন্সির (কেউএনএ) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
কুয়েতের যুবরাজ শেখ মিশাল আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ দেশটিতে একটি নতুন সরকার গঠনে শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহকে নিয়োগ দিয়ে আমিরের পক্ষে এক নির্দেশ জারি করেন এবং অনুমোদনের জন্য নামে একটি তালিকা পাঠান।

এর আগে পার্লামেন্টে বিরোধী এমপিদের সঙ্গে বিরোধের জেরে গত ৮ নভেম্বর মন্ত্রিসভার সব সদস্যসহ পদত্যাগ করেছিলেন কুয়েতের প্রধানমন্ত্রী সাবাহ আল খালিদ।

আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন