বুধবার, ১৮ মার্চ ২০২৬

শিরোনাম

বিএনপির সাবেক সাংসদ আবদুল মোমিন তালুকদার মৃত্যুদণ্ড

বুধবার, নভেম্বর ২৪, ২০২১

প্রিন্ট করুন
সাংসদ 1

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য আবদুল মোমিন তালুকদার ওরফে খোকার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (২৪ নভেম্বর) বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল  এ রায় ঘোষণা করেন।

এর আগে গত সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আবদুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়।

গত ৩১ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় আবদুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে শুনানি শেষ হয়।
২০১৮ সালের ৩ মে মানবতাবিরোধী অপরাধের মামলায় আবদুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

আবদুল মোমিন তালুকদারের বিরুদ্ধে অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, হত্যা ও গণহত্যার তিনটি অভিযোগ আনা হয়েছে।

 আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন