সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৮

বুধবার, নভেম্বর ২৪, ২০২১

প্রিন্ট করুন
image 158972 1635597715 1

ঢাকা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ১১০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
বুধবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১০৮ জন। এর মধ্যে ঢাকাতে ৮৭ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ভর্তি ২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৪৭৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩৫৯ জন এবং অন্যান্য বিভাগে মোট ১২০ জন রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ নভেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২৬ হাজার ৭৪১ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ২৬ হাজার ১১৪ জন রোগী।

আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন