চলমান ডেস্ক: সিরিয়ায় বুধবার (২৪ নভেম্বর) ইসরাইলি বাহিনীর বিমান হামলায় চার জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুইজন বেসামরিক নাগরিক। দেশটিতে লেবাননের হিজবুল্লাহ গ্রুপের অনুগত যোদ্ধাদের একটি ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপির।
ব্রিটেন ভিত্তিক গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশের তিনটি গ্রামের কাছের একটি এলাকা লক্ষ্য করে ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
পর্যবেক্ষণ সংস্থা জানায়, এ হামলায় চারজন নিহত হন। এদের মধ্যে দুইজন বেসামরিক নাগরিক। তবে অপর দুইজন বেসামরিক নাগরিক, না সৈন্য তা জানা যায়নি।
এ দিকে, সামরিক কর্মকর্তার বরাত দিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানায়, সেখানে ভোর রাতে চালানো এ বিমান হামলায় দুইজন বেসামরিক নাগরিক নিহত ও সাতজন আহত হয়েছেন।
চলমান নিউইয়র্ক/মোহাম্মদ আলী



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন