সিএন প্রতিবেদন: যথাযথ অনুমতি ছাড়া ইতালিতে অবস্থান করার কারণে গত কয়েক দিনে দেশটি ১৭ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে। রোববার ঢাকার ইতালি দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান এবং ইউরোপীয় প্রতিশ্রুতি অক্ষুণ্ন রেখে পুরো অভিযানটি পরিচালনা করা হয়েছে।
বাংলাদেশিদের মধ্যে কয়েকজন চলতি বছরের সেপ্টেম্বরের শুরুর দিকে লিবিয়া দিয়ে ইতালিতে প্রবেশ করেছিলেন। তাদের দ্রুত সময়ের মধ্যে নিজ দেশে ফেরত পাঠানোয় ইতালিয়ান বর্ডার সিস্টেমকে ধন্যবাদ জানিয়েছে ঢাকার দূতাবাস। উপযুক্ত ভিসা ছাড়া যারা ইতালিতে প্রবেশের কথা বিবেচনা করছেন, এ প্রত্যাবাসন তাদের জন্য একটি কঠোর বার্তা। মানবপাচারকারী বা চোরাচালানকারীদের অর্থ দিয়ে কোনো লাভ নেই; বরং এটি কালোবাজারিকে শোষণের সুযোগ করে দেয়।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন