শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা যুবক আটক

বৃহস্পতিবার, নভেম্বর ২৫, ২০২১

প্রিন্ট করুন
1535993789 5 1

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে অস্ত্র ও গুলিসহ মো. জোবায়ের (২৫) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ানের (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চাকমারকুল রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক জুবায়ের চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা শিবিরের ব্লক-এ/৬ এর বাসিন্দা আবু বক্কর ছিদ্দিকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) এএসপি মো. আবু সালাম চৌধুরী। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জোবায়েরকে একটি দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড কার্তুজসহ আটক করা হয়। এ ব্যাপারে ওই যুবকের নামে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দ অস্ত্র ও গুলিসহ তাকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন