বুধবার, ১৮ মার্চ ২০২৬

শিরোনাম

বিশ্বে করোনা: ২৬ কোটির উপরে শনাক্ত, মৃত্যু ৫২ লাখ ছুঁই ছুঁই

শুক্রবার, নভেম্বর ২৬, ২০২১

প্রিন্ট করুন
Corona Dead 1

নিউইয়র্ক: মহামারি করোনায় মৃত্যু ও শনাক্তের হার কমতে থাকলেও সাম্প্রতি এর গতি কিছুটা ঊর্ধ্বমুখী। এছাড়া করোনার নতুন ধরণ ভাবিয়ে তুলছে বিশ্ববাসীকে। এখনো পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৬ কোটি ২ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫১ লাখ ৯৮ হাজার।

শুক্রবার (২৬ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৫২৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে এক হাজারের বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫১ লাখ ৯৮ হাজার ৪৩৭ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৯ হাজার ১৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৭৫ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ কোটি ২ লাখ ৪৮ হাজার ৮১ জন।

আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন