বুধবার, ১৮ মার্চ ২০২৬

শিরোনাম

দ.আফ্রিকা ফেরত সাত ব্যক্তির বাড়িতে টাঙানো হবে লাল পতাকা

সোমবার, নভেম্বর ২৯, ২০২১

প্রিন্ট করুন
corona file 20211129221309 1

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ভয়ংকর ‘ওমিক্রন’ প্রতিরোধে দক্ষিণ আফ্রিকা ফেরত  ৭ ব্যক্তির বাড়িতে লাল পতাকা টাঙানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (২৯ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ায় করোনা কমিটির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বৈঠক সূত্রে জানা যায়, দক্ষিণ আফ্রিকা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে ১ জন, কসবার ৩ জন, নবীনগরে ১ জন ও সদর উপজেলার ২ জন দেশে এসেছেন। তাদের ব্যাপারে দ্রুত অনুসন্ধান চালিয়ে হোম কোয়ারেন্টাইন নিশ্চিতসহ লাল পতাকা টাঙিয়ে দেওয়া হবে।  এছাড়া করোনার টিকা দ্রুত বাড়াতে সিদ্ধান্ত হয়।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রাশাসক হায়াত-উদ-দৌলা-খাঁন বলেন, ওমিক্রন প্রতিরোধে সতর্কতা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আখাউড়া স্থলবন্দরে স্বাস্থ্য পরীক্ষা ও যাত্রী পারাপারসহ বাড়তি নজরদারির কথাও জানান তিনি।

এ সময় আরো বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. মো. একরামুল্লাহ, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি।

আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন