চলমান ডেস্ক: বগুড়া-ঢাকা মহাসড়কের মির্জাপুরের কৃষ্ণপুর নামক স্থানে মঙ্গরবার (৩০ নভেম্বর) রাতে ট্র্রাকের চাপায় মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। মৃতরা হল হৃদয় হেমন্তের ছেলে ওষুধ কেম্পানিতে চাকরীরত সম্পদ কুমার (২০) ও মৃত জাহিদুল ইসলামের ছেলে কলেজ ছাত্র নাহিদ হোসেন (২০)।
বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ ফঁড়ির ইনচার্জ বানাউল আলম জানান, বগুড়ার শেরপুর উপজেলা থেকে রাত সাড়ে আটটায় একটি মোটর সাইকেলে করে দুই যাত্রী মির্জাপুরের দিকে যাচ্ছিল। মহাসড়কের কৃষ্ণপুর নামক স্থানে পেছন থেকে একটি পাথর বোঝাই ট্রাক ( ঢাকা মেট্রো ২২-৩১০৬) মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সাইকেলটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। ঘটনা স্থলেই মোটরসাইকেল আরোহী দুই জন মারা যায়। মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত দশটায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতলের মর্গে রাখা হয়। পরে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর কার হয়।
হাইওয়ে পুলিশ জানান, তারা ট্রাকটিকে ধাওয়া করে সিরাজগঞ্জ উপজেলার রায়গঞ্জের চান্দাইকোন থেকে আটক করে। এ সময় ট্রাক চালক ও তার হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। আটক ট্রাকটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। এ ব্যাপারে শেরপুর হাইওয়ে ফাঁড়িতে একটি মামলা হয়েছে।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন