শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

ওমিক্রনের বিরুদ্ধে যৌক্তিক পদক্ষেপের আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বুধবার, ডিসেম্বর ১, ২০২১

প্রিন্ট করুন
who 1

চলমান ডেস্ক: করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে শান্ত থাকতে ও যৌক্তিক পদক্ষেপ নিতে বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

দ্রুত ছড়িয়ে পড়া ওমিক্রন নিয়ে বিশ্বব্যাপী আতংক তৈরি হওয়ার প্রেক্ষাপটে সংস্থাটি মঙ্গলবার (৩০ নভেম্বর) এ আহ্বান জানায় সংস্থাটি।

সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস এক ব্রিফিংয়ে বলেছেন, ‘আমরা সদস্যভুক্ত সব দেশের প্রতি যৌক্তিক ও আনুপাতিক ঝুঁকি হ্রাসমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘বৈশ্বিক পদক্ষেপ হতে হবে অবশ্যই শান্ত, সমন্বিত ও সুসংগত।’

এক সপ্তাহেরও কম সময় আগে আফ্রিকার দক্ষিণাঞ্চলে শনাক্ত হওয়া এ ধরন সম্পর্কে হু’-কে অবহিত করা হয়েছিল। বিভিন্ন মহাদেশে দ্রুত ছড়িয়ে পড়া এ ভাইরাস প্রতিরোধে ইতিমধ্যে বিভিন্ন দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এ প্রেক্ষিতে হু’র প্রধান এ ধরনের নিষেধাজ্ঞার বিষয়ে সতর্কতা ব্যক্ত করে বলেছেন, ‘যে সব দেশে প্রথম এ ধরন শনাক্ত হয়েছে, ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে সে সব দেশে নজরদারি বাধাগ্রস্ত হতে পারে।’

একই সাথে তিনি আরো বলেন, ‘নতুন এ ধরন কতটা বিপদজনক হতে পারে, তা এখনো স্পষ্ট নয়।’

তিনি বলেন, ‘আমরা বুঝতে পারছি যে, করোনার যে ধরনটি সম্পর্কে আমরা এখনো পুরোপুরি জানতে পারিনি, তা থেকে নিজ দেশের নাগরিককে রক্ষার চেষ্টা করছে বিভিন্ন দেশ। কিন্তু আমি একই সাথে কিছু দেশের অন্ধের মত পদক্ষেপ নেয়া নিয়ে উদ্বিগ্ন। কারণ এসব পদক্ষেপ প্রমাণভিত্তিক নয়। এসব পদক্ষেপ কেবল অসমতাকেই বাড়িয়ে তুলবে।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন