ঢাকা: শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন।
বুধবার (১ ডিসেম্বর) ঢাকায় শিল্প মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় শিল্প সচিব জাকিয়া সুলতানাসহ জাপান ও ডেনমার্ক দূতাবাস ও শিল্প মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিল্প মন্ত্রী জাপানের সাথে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও শিল্পায়নে জাপানের উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।’
মন্ত্রী অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি শিল্প খাতে দ্বিপাক্ষিক সহায়তার ক্ষেত্র চিহ্নিত করে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়ার জন্য রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন। সুনির্দিষ্ট প্রস্তাব পেলে বাংলাদেশ সরকার তা যথাযথ গুরুত্বের সাথে বিবেচনা করবে।
এ বিষয়ে জাপানের রাষ্ট্রদূত নতুনভাবে সার কারখানা স্থাপন ও অটোমোবোইল ফ্যাক্টরি স্থাপনে জাপানের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
ডেনমার্কের রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশ ও ডেনমার্কের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন