রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

শিরোনাম

ট্রাম্পকে খুশি করতে ইসরাইলে গিয়ে যে কাণ্ড করেছিলেন মোদি

রবিবার, ফেব্রুয়ারী ১, ২০২৬

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সম্পর্কিত কয়েক মিলিয়ন গোপন নথি প্রকাশ করেছে দেশটির বিচার বিভাগ, যা এই বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সবচেয়ে বড় নথি প্রকাশের ঘটনা।

বিবিসি জানায়, প্রকাশিত এই নথির তালিকায় প্রায় ৩০ লাখ পৃষ্ঠা, ১ লাখ ৮০ হাজার ছবি এবং ২ হাজার ভিডিও রয়েছে। চাঞ্চল্যকর এই নথিপত্রের কিছু অংশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম আসায় আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।

জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রকাশিত ই-মেইলগুলোতে দেখা যায় ২০১৭ সালে নরেন্দ্র মোদির ইসরাইল সফরের প্রসঙ্গটি উঠে এসেছে। সেখানে খোদ এপস্টেইন দাবি করেছেন, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করার উপায় হিসেবে তিনি মোদিকে দখলদার ইসরাইল সফরের পরামর্শ দিয়েছিলেন। এপস্টেইনের দাবি, তার পরামর্শ মেনেই মোদি সেই সময় ইসরাইল সফরে গিয়েছিলেন এবং ট্রাম্পকে খুশি করতে সেখানে গিয়ে নেচেছেন ও গেয়েছেন।

এপস্টেইনের ই-মেইলে মোদিকে নিয়ে এমন মন্তব্যের নথি প্রকাশ্যে আসার পর ভারতের রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা ও নানা জল্পনা ছড়িয়ে পড়েছে।

তবে ভারত সরকার এই দাবির সত্যতা কঠোরভাবে অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ভিডিও বিবৃতিতে এই তথ্যগুলোকে পুরোপুরি ‘ভিত্তিহীন ও নিন্দনীয়’ বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, এই ধরনের তথ্যের কোনো বিশ্বাসযোগ্যতা নেই এবং এগুলোকে সরাসরি প্রত্যাখ্যান করা উচিত।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন