মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

শিরোনাম

বিল গেটসকে ওষুধ জোগাড় করে দিতেন এপস্টেইন

সোমবার, ফেব্রুয়ারী ২, ২০২৬

প্রিন্ট করুন

রাশিয়ার মেয়েদের সঙ্গে যৌন সম্পর্কে জড়াতেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। কুখ্যাত এপস্টেইন ফাইলে জানা গেছে এমন তথ্য। সেই সময় তিনি একবার যৌনরোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন এবং ওষুধ জোগাড় করে দিতেন এপস্টেইন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত বহুল আলোচিত ওই নথিতে ওঠা অভিযোগগুলোর জবাবে বিল গেটস জানিয়েছেন, এসব দাবি ‘সম্পূর্ণ হাস্যকর এবং পুরোপুরি মিথ্যা।’

নথিতে বলা হয়েছিল, ‘রুশ মেয়েদের’ সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর পর যৌনবাহিত রোগে (এসটিডি) আক্রান্ত হয়ে গেটস নাকি সমস্যায় পড়েছিলেন। গেটসের এক মুখপাত্র এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন।

গেটসের মুখপাত্র বলেন, এই নথিগুলো কেবল এটুকুই প্রমাণ করে যে এপস্টেইন গেটসের সঙ্গে স্থায়ী কোনো সম্পর্ক গড়ে তুলতে না পেরে হতাশ ছিলেন এবং ফাঁদে ফেলতে ও মানহানি করতে তিনি কত দূর যেতে পারেন।

এই নতুন অভিযোগগুলো সামনে আসে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জেফরি এপস্টেইন–সংক্রান্ত তদন্তের সঙ্গে যুক্ত বিপুল পরিমাণ নথি প্রকাশ করার পর। এতে প্রায় ৩০ লাখ পৃষ্ঠার নথি, ২ হাজার ভিডিও এবং ১ লাখ ৮০ হাজার ছবি অন্তর্ভুক্ত রয়েছে।

নথিগুলোর মধ্যে এমন একটি খসড়া বিবৃতি পাওয়া গেছে, যা এপস্টেইন গেটসের দীর্ঘদিনের বিজ্ঞানবিষয়ক উপদেষ্টা বরিস নিকোলিচের নামে লেখার চেষ্টা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। ওই খসড়ায় দাবি করা হয়, গেটসের হয়ে নানা কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন—যার মধ্যে ছিল কথিতভাবে ‘রুশ মেয়েদের সঙ্গে যৌন সম্পর্কের পর সৃষ্ট সমস্যার মোকাবিলায়’ গেটসকে ওষুধ জোগাড় করে দেওয়া।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, এপস্টেইন নিজের সুনাম বাঁচাতে গেটস তাকে ছেড়ে দেওয়ায় ক্ষুব্ধ ছিলেন। এক ইমেইলে এপস্টেইন লেখেন, ছয় বছরের সম্পর্ক গড়ে ওঠার পরও গেটস তাদের বন্ধুত্বকে ‘অগ্রাহ্য ও পরিত্যাগ’ করেছেন।

২০২১ সালে গেটস সিএনএনকে বলেছিলেন, এপস্টেইনের সঙ্গে তার সম্পর্ক ছিল ‘একটি বড় ভুল’। তিনি দাবি করেন, গেটস ফাউন্ডেশনের জন্য অনুদান পাওয়ার আশায় তিনি এপস্টেইনের সঙ্গে কয়েকবার নৈশভোজে অংশ নিয়েছিলেন।

এপস্টেইনের সঙ্গে গেটসের বন্ধুত্বই গেটস ও তার সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের বিচ্ছেদের একটি কারণ ছিল বলেও জানা যায়।

সাম্প্রতিক নথি প্রকাশে আরও দেখা গেছে, এতে বহু উচ্চপর্যায়ের ব্যক্তির নাম রয়েছে—যাদের মধ্যে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, টেসলার প্রধান ইলন মাস্ক, সাবেক প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর এবং খ্যাতিমান ভারতীয়-মার্কিন চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন