শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধে নাইজারের ১২ সেনার মৃত্যু

সোমবার, ডিসেম্বর ৬, ২০২১

প্রিন্ট করুন
image 163963 1638771470

চলমান ডেস্ক: নাইজারের পশ্চিমাঞ্চলে এক লড়াইয়ে কমপক্ষে ১২ সৈন্য ও কয়েক ডজন সন্ত্রাসীর প্রাণহানি হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ফান্টিও থেকে পাঁচ কিলোমিটার দূরে কয়েকশ সন্ত্রাসীর সাথে সংঘর্ষকালে আরো আট সৈন্য আহত হয়েছে।’ খবর এএফপির।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘হামলাকারীদের ব্যবহৃত বেশ কয়েকটি মোটর বাইক ধ্বংস ও যোগাযোগের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে ‘

মন্ত্রণালয় জানায়, সৈন্যরা আত্মরক্ষার্থে কয়েক ডজন সন্ত্রাসীকে হত্যা করে। কাছাকাছি অবস্থান থেকে শক্তিবৃদ্ধি ও বিমান সহায়তায় অবশেষে শত্রুরা পিছু হটতে বাধ্য হয়।

সিএনএমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন