শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

শিরোনাম

কিশোরগঞ্জ-৪ আসনে বিজয়ী বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১২, ২০২৬

প্রিন্ট করুন

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি বিজয়ী হয়েছেন ৭৬ হাজার ৯০৭ ভোটে।

কালের কণ্ঠের জেলা প্রতিনিধির পাঠানো প্রতিবেদন অনুযায়ী, কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান ১৫০ কেন্দ্রে ১ লাখ ৩২ হাজার ৫৫৩ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ও জামায়াতে ইসলামী ঢাকা সিটি করপোরেশন উত্তর শাখার আইন বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট শেখ মো. রোকন রেজা পেয়েছেন ৫৫ হাজার ৬৪৬ ভোট।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন