বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

শিরোনাম

কলম্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন ভেনেজুয়েলার অন্তবর্তী প্রেসিডেন্ট

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৯, ২০২৬

প্রিন্ট করুন

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ভেনেজুয়েলার অন্তবর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। বৈঠকে নিরাপত্তা সম্পর্কিত বিষয়ের পাশাপাশি অর্থ ও জ্বালানি নিয়ে আলোচনা করা হবে।

বৈঠকের ঘোষণাটি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে ঘোষণা দিয়েছেন রদ্রিগেজ নিজেই। খবর আল জাজিরার।

পোস্টে তিনি বলেন, ‘আমরা আমাদের জনগণের মঙ্গলার্থে বোঝাপড়া ও পারস্পরিক সুবিধার ওপর ভিত্তি করে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই।’

কলম্বিয়ার উত্তরের সীমান্ত এলাকা লা গুয়াজিরাতে পেট্রো জানান, তিনি রদরিগেজকে কুকুটা নামে সীমান্ত শহরে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন, যেখানে তারা জ্বালান সহযোগিতা ও অবকাঠামো সম্পর্কিত প্রকল্প নিয়ে আলাপ করবেন।

তবে বৈঠক কবে ও কখন হবে তা এখনো জানানো হয়নি।

কলম্বিয় ও ভেনেজুয়েলার সীমান্ত প্রায় ২,২০০ কিলোমিটার (১,৩৭০ মাইল) দীর্ঘ এবং দুই দেশের সম্পর্ক প্রায়শই নাজুক হলেও সম্প্রতি পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, বিশেষ করে ভেনেজুয়েলা থেকে প্রায় ৩০ লাখ অভিবাসী ও শরণার্থী কলম্বিয়ায় আশ্রয় নেওয়ার প্রেক্ষিতে দুদেশের সম্পর্কের অবনতি হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন