বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

শিরোনাম

মারা গেছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৯, ২০২৬

প্রিন্ট করুন

বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ এশিয়া বিষয়ক খ্যাতিমান কূটনীতিক উইলিয়াম বি মাইলাম মারা গেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সেক্রামান্টো শহরে ৮৯ বছর বয়সে তিনি মারা যান।

উইলিয়াম মাইলামের মৃত্যুর খবরটি বুধবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে নিশ্চিত করেন তার সাবেক সহকর্মী ও মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ।

এ ছাড়া মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও মাইলামের প্রয়াণে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন।

মাইলামের মেয়ে প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক এরিকা মাইলামের ইমেইলের বরাত দিয়ে মুশফিকুল ফজল আনসারী তার মৃত্যুর বিস্তারিত তথ্য জানান।

উইলিয়াম বি মাইলাম ১৯৯০ সালের সেপ্টেম্বর থেকে ১৯৯৩ সালের অক্টোবর পর্যন্ত ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে এবং দক্ষিণ এশিয়া প্রেক্ষিত ম্যাগাজিনের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

চলতি বছরের মার্চে মাইলামের সঙ্গে ড্যানিলোভিচও ঢাকা সফর করেন। মাইলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মুশফিকুল ফজল এক্স পোস্টে লেখেন, মাইলামের সঙ্গে তিনি বাংলাদেশ ও পাকিস্তানে কূটনীতিক হিসেবে কাজ করেন। অবসরের পর তারা আবার এক সঙ্গে কাজ করেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন