রবিবার, ১৫ মার্চ ২০২৬

শিরোনাম

উগান্ডায় করোনার ওমিক্রন ধরন শনাক্ত ১১ জনের

বুধবার, ডিসেম্বর ৮, ২০২১

প্রিন্ট করুন
628009 136

চলমান ডেস্ক: উগান্ডায় ১১ জনের দেহে করোনার ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) এক ঘোষণায় দেশটি এ খবর নিশ্চিত করেছে।

পূর্ব আফ্রিকায় এ প্রথম করোনার নতুন ধরনটি শনাক্ত হল।

উগান্ডার মেডিক্যাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিভিন্ন দেশ থেকে এন্তেবে বিমানবন্দরে আসা যাত্রীদের পরীক্ষা শেষে এসব রোগী শনাক্ত হয়।

দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন প্রথম শনাক্তের পর এটি এখন বিশ্বের প্রায় ৪০টি দেশে ছড়িয়ে পড়েছে। দ্রুত ছড়িয়ে পড়া করোনার এ ধরন নিয়ে পুরো বিশ্বেই আতংক তৈরি হয়েছে।

বিভিন্ন দেশে করোনা নিয়ন্ত্রণে নতুন করে কঠোর পদক্ষেপ নেয়াও শুরু হয়।

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় এ পর্যন্ত এক লাখ ২৭ হাজার ৭০৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে তিন হাজার ২৫৮ জন।

এ দিকে, সাড়ে চার কোটি জনসংখ্যার দেশটিতে মাত্র সাত দশমিক ছয় শতাংশ লোককে টিকা দেয়া হয়েছে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন