বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

শিরোনাম

শর্ত রেখে পারমাণবিক চুক্তি করবে ইরান

বুধবার, ফেব্রুয়ারী ২৫, ২০২৬

প্রিন্ট করুন

ইরানের আশেপাশে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি যতই বাড়ছে তেহরান ততই কঠোর অবস্থান নিচ্ছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবার শর্তজুড়ে পারমাণবিক চুক্তি করার কথা বলেছেন। তবে সেটি ইরানের ইচ্ছা তথা কূটনৈতিক ভাবেই হবে বলে সতর্ক করেছেন।

এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেছেন, কূটনীতিকে অগ্রাধিকার দেওয়া হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছানো সম্ভব। তবে ইরান কখনও তার জনগণকে পরমাণু সুবিধা থেকে দূরে ঢেলে দেবে না।

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ওমানে বসা আগের আলোচনায় সমঝোতা গড়ে উঠেছিল। তার ভিত্তিতেই দুদেশ আবারও জেনেভায় আলোচনা করবে।

আরাঘচি বলেছেন, খুব অল্প সময়ের মধ্যেই একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ চুক্তিতে পৌঁছানোর দৃঢ় সংকল্প নিয়েই তেহরান আলোচনায় অংশ নিচ্ছে।

একই সঙ্গে নিজেদের অবস্থান আবারও ব্যাখ্যা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, ‘আমাদের মৌলিক অবস্থান একেবারে স্পষ্ট—ইরান কোনো অবস্থাতেই কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করবে না; একই সঙ্গে আমরা ইরানিরা আমাদের জনগণের জন্য শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির সুফল ভোগের অধিকার থেকেও কখনও সরে দাঁড়াব না।

আরাঘচি বলেন, পারস্পরিক উদ্বেগ নিরসন ও উভয় পক্ষের স্বার্থ নিশ্চিত করতে একটি নজিরবিহীন ঐতিহাসিক চুক্তির সুযোগ আমাদের সামনে রয়েছে। একটি চুক্তি হাতের নাগালেই, তবে শর্ত একটাই—কূটনীতিকে অগ্রাধিকার দিতে হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন