বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

শিরোনাম

ইরানিদের গোপনে যোগাযোগের পদ্ধতি জানাল সিআইএ

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৬, ২০২৬

প্রিন্ট করুন

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ তাদের সঙ্গে ইরানিদের গোপনে যোগাযোগের আহ্বান জানিয়েছে।

সিআইএ বলেছে, সংস্থাটির আগ্রহের বিষয় হতে পারে এমন কোনো দক্ষতা বা তথ্য থাকলে ইরানের নাগরিকেরা যোগাযোগ করতে পারেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মঙ্গলবার দুই মিনিটের বেশি একটি ভিডিও প্রকাশ করেছে সিআইএ। তাতে ফারসি ভাষায় বলা হয়েছে, ‘হ্যালো। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) আপনার কথা শুনতে পাচ্ছে এবং আপনাকে সাহায্য করতে চায়। নিচে আমাদের সঙ্গে ভার্চ্যুয়াল ও নিরাপদে যোগাযোগ করার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হলো।’

ভিডিওটিতে ইরানিরা কীভাবে যোগাযোগ করতে পারবে সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। এতে কর্মস্থলের কম্পিউটার এবং ফোন ব্যবহার এড়িয়ে চলার কথা বলা হয়েছে।

এর পরিবর্তে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) অথবা টর নেটওয়ার্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ক্রমাগত সামরিক শক্তি বৃদ্ধির মধ্যেই এই ভিডিওটি পোস্ট করা হলো।

জেনেভায় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনীতিকদের মধ্যে তৃতীয় দফার পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে একাধিক দেশ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন