বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

শিরোনাম

৯ বিশিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানকে একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৬, ২০২৬

প্রিন্ট করুন

জাতীয় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় গৌরবোজ্জ্বল অবদান রাখা ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ‘একুশে পদক-২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই রাষ্ট্রীয় স্বীকৃতি তুলে দেন তিনি।

এর আগে সচিবালয় থেকে পায়ে হেঁটে ওসমানী মিলনায়তনে একুশে পদপ্রধান অনুষ্ঠানে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ বছর একুশে পদক-২০২৬ পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকায় রয়েছেন- ফরিদা আক্তার ববিতা (অভিনয়), অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার (চারুকলা), মেরিনা তাবাসসুম (স্থাপত্য), আইয়ুব বাচ্চু মরণোত্তর (সংগীত), অর্থি আহমেদ (নৃত্য) ও ইসলাম উদ্দিন পালাকারকে (পালাগান) এই বিশিষ্ট সম্মানে ভূষিত করা হয়। এছাড়া শফিক রেহমান (সাংবাদিকতা), অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার (শিক্ষা) ও তেজস হালদার জস (ভাস্কর্য)। একইসঙ্গে সংগীতাঙ্গনে অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজকে একুশে পদকে ভূষিত করা হয়।

প্রসঙ্গত, একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি দিতে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেয়া হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন