রবিবার, ০১ মার্চ ২০২৬

শিরোনাম

যারা ইরানকে বিভক্ত করার চেষ্টা করবে তাদের সহ্য করা হবে না: লারিজানি

রবিবার, মার্চ ১, ২০২৬

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশের ভেতরে বিভক্তি সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। খবর টাইমস অব ইসরাইলের।

তিনি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ হামলার পর ইসরাইল ইরানকে ‘বিভক্ত করার চেষ্টা’ করছে।

লারিজানি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে বলেন, ইরানকে বিভক্ত করার চেষ্টা যারা করবে তাদেরকে সহ্য করা হবে না।

তিনি দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু করা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানি গণমাধ্যম নিশ্চিত করেছে, এ হামলায় মারা গেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার (১ মার্চ) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

খামেনির মৃত্যুতে সাত দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন