লেবাননের ৫০টিরও বেশি গ্রামের বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইল। সম্ভাব্য হামলার সতর্কবার্তা দিয়ে জানানো হয়েছে, নির্ধারিত এলাকায় বসবাসকারীদের অন্তত এক হাজার মিটার দূরে খোলা স্থানে সরে যেতে হবে। খবর বিবিসির।
সতর্কবার্তায় বলা হয়েছে, ‘নিজেদের নিরাপত্তার জন্য অবিলম্বে বাড়িঘর ছেড়ে দিন এবং গ্রাম থেকে কমপক্ষে এক হাজার মিটার দূরে খোলা স্থানে অবস্থান নিন।’
আরও বলা হয়, ‘যে কেউ হিজবুল্লাহ সদস্য, তাদের স্থাপনা বা সামরিক সম্পদের আশপাশে অবস্থান করবেন, তিনি নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবেন।’
নির্দেশনায় যেসব গ্রামের নাম উল্লেখ করা হয়েছে সেগুলো হলো—সারিফা, মারৌব, সেলা (তায়ার), দেবআল, বাফলিয়েহ, বারিশ, আরজাউন, ক্বলাইলে, আল-শাহাবিয়া (তায়র জিবনা), দারদঘায়া, বাস্তিয়াত, আরব সালিম, হাউশ আল-রাফকা, ইয়াহমার (পশ্চিম বেকা), মায়দাউন, দালাফি, আইন কানা, ক্নিসেহ, মানসৌরি (তায়ার), মাজদাল জুন, মাজরাত বুয়ুত আল-সাইয়্যাদ, জাবাল আল-বুতম, জিবকিন, আল-সামাইয়া, আইতিত, কানা, আল-বাইয়াদা (তায়ার), দেইর আমেস, আইতা আল-জাবাল (আল-জউত), হানিন (বিনত জবেইল), হারিস, হাদ্দাথা, মাহরৌনা, বেইত লিফ, ইয়াতের (বিনত জবেইল), শাকরা, হৌলা, বারাআশিত, বিনত জবেইল, জ্মাইজমেহ, আইতারৌন, সাফাদ আল-বাত্তিখ, আল-বাজৌরিয়েহ, আয়নাতা, হানাউইয়া, জান্নাতা, বুর্জ আল-শামালি, মারাকেহ, সিদ্দিকিন, আল-মাজাদেল, ওয়াদি জিলো, দ্রুইস (বালবেক) এবং মাইস আল-জাবাল।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন