ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী(আইডিএফ) জানিয়েছে তেহরানে এক হামলায় তারা ইরানের কুদস ফোর্সের লেবানন শাখার কমান্ডার দাউদ আলি জাদেহকে হত্যা করেছে।
আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, কুদস ফোর্সের জ্যেষ্ঠ কর্মকর্তা ও লেবানন কোরের কমান্ডার দাউদ আলি জাদেহকে লক্ষ্যবস্তু করে তেহরানের কেন্দ্রস্থলে হামলা করেছে যুদ্ধবিমান।
কুদস ফোর্স হলো ইরানের ইসলামির রেভুলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) এর একটি শাখা।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা তেহরানের ডজনখানেক পুলিশ ও বাসিজ ফোর্সের সদর দফতরকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক বার্তায় ইসরাইলি বাহিনী জানিয়েছে, ‘যেসব সদর দফতরে হামলা করা হয়েছে সেগুলো পুরো দেশে তাদের স্থিতিশীলতা ও নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য ইরানের সন্ত্রাসী শাসকরা ব্যবহার করছিল’।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন