নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের মিরসরাইয়ের পশ্চিমে সমুদ্র উপকূলে গড়ে উঠা বঙ্গবন্ধু শিল্প নগর এলাকায় একটি বিদেশি প্রতিষ্ঠানের আড়ালে দেশীয় মদ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র্যাব।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত ১০ টা পর্যন্ত এ অভিযান চালায় র্যাব-৭। এ সময় সাড়ে ১০ হাজার লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়। এছাড়া বান্দরবন জেলার লামা উপজলার শরিফুল এবং খুলনা জেলার ভাঙ্গার থানা এলাকার রিপন নামে দুজনকে প্রাথমিকভাবে আটক করেছে র্যাব।

এ বিষয়ে র্যাব-৭ এর অধিনায়ক ল্যাপ্টেনেন্ট কর্ণেল এম এ ইউছুফ বলেন, আমরা এর আগেও চোলাই মদ জব্দ ও বিক্রির দায়ে অনেককে আটক করেছি। এই মদ যেভাবে তৈরি হয় তা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। আমরা এখানে মদ তৈরির হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল মদ জব্দ করা হয়।
তিনি আরো বলেন, গম ও চাল পঁচিয়ে এই মদ তৈরি করা হচ্ছে। আর বোতলের মাধ্যমে তা বাজারজাত করা হয়। আবার এখানকার কর্মীদের মধ্যেও বিক্রি করা হয়।
প্রসঙ্গত, চট্টগ্রামের মিরসরাই ও ফেনীর সোনাগাজীতে ৩০ হাজার একর জমিতে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর গড়ে তোলা হচ্ছে। ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আইআই/



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন