রবিবার, ০৮ মার্চ ২০২৬

শিরোনাম

প্রতিবেশী দেশগুলোকে হুঁশিয়ার করল ইরান

রবিবার, মার্চ ৮, ২০২৬

প্রিন্ট করুন

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘প্রতিবেশী কোনো দেশ থেকে যদি তেহরানে হামলা বা আগ্রাসনের চেষ্টা করা হয়, তাহলে আমরা প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবো।’ রোববার (৮ মার্চ) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের শত্রুরা যদি কোনো দেশকে ব্যবহার করে আমাদের ভূমিতে হামলা বা আগ্রাসন চালানোর চেষ্টা করে, তাহলে আমরা সেই হামলার জবাব দিতে বাধ্য হব। জবাব দেওয়ার অর্থ এই নয় যে ওই দেশের সঙ্গে আমাদের বিরোধ আছে বা আমরা তাদের জনগণের ক্ষতি করতে চাই। এটি হবে কেবল পরিস্থিতির প্রয়োজনেই।’

এর আগে শনিবার (৭ মার্চ) প্রেসিডেন্ট পেজেশকিয়ান প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেন। কারণ সেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকায় হামলা চালানো হয়েছে।

তবে পেজেশকিয়ানের এই মন্তব্য ইরানের ভেতরে তীব্র বিতর্ক তৈরি করে এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও ভিন্ন ইঙ্গিত পাওয়া যায়। পরে পেজেশকিয়ান বলেন, তার মন্তব্যকে ‘ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে’ এবং শত্রুপক্ষ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিভেদ তৈরির চেষ্টা করছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন