বুধবার, ১৮ মার্চ ২০২৬

শিরোনাম

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দুই ইসরাইলি নিহত

বুধবার, মার্চ ১৮, ২০২৬

প্রিন্ট করুন

ইরানের রাতভর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দখলদার ইসরাইলের তেল আবিবের উপশহর রামাত গানে দুইজন নিহত হয়েছেন। দেশটির জরুরি চিকিৎসাসেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় থাকা ওই দুই ব্যক্তি পরে মারা যান। হিব্রু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতরা সত্তরের কোঠার এক দম্পতি। প্রাথমিক তথ্য অনুযায়ী, ইরানের মিসাইল হামলা থেকে বাঁচতে তারা বোমা আশ্রয়কেন্দ্রে যাওয়ার চেষ্টা করছিলেন।

এদিকে এই হামলার পর তেল আবিব ট্রেন স্টেশনসহ বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এতে নগরজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। একই সঙ্গে বনি ব্রাক (২৫) নামে এক যুবক শ্র্যাপনেলের আঘাতে আহত হন। এমডিএ জানায়, আহত ওই যুবককে দ্রুত চিকিৎসার জন্য তেল আবিবের ইচিলভ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন