শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

বেনিনের বিরোধী দলীয় নেতা রেকিয়া মাদৌগৌর ২০ বছর কারাদন্ড

শনিবার, ডিসেম্বর ১১, ২০২১

প্রিন্ট করুন
rakia

চলমান ডেস্ক: বেনিনের বিরোধী দলীয় নেতা ও সাবেক আইনমন্ত্রী রেকিয়া মাদৌগৌকে শনিবার (১১ ডিসেম্বর) ২০ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। রাজধানী পর্তো-নভোতে বিশেষ আদালত সন্ত্রাসবাদের দায়ে তাকে এ সাজা দেয়। খবর এএফপির।

শুক্রবার (১০ ডিসেম্বর) ২০ ঘণ্টারও বেশি সময় ধরে মামলার শুনানির পর ইকোনমিক ক্রাইম অ্যান্ড টেরোরিজম কোর্ট বা ক্রিয়েট সন্ত্রাসবাদমূলক কর্মকান্ডে জড়িত থাকার দায়ে ৪৭ বছর বয়সী মাদৌগৌকে দোষী সাব্যস্ত করে এ রায় দেয়া হয়। এ আদালত মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিরোধী দলীয় আরেক নেতাকে ১০ বছরের কারাদন্ড দেন।

সমালোচকরা বলছেন, ‘বিরোধী দলের ওপর দমনপীড়ন চালাতে প্রেসিডেন্ট প্যাট্রিস তালনের সরকার ২০১৬ সালে প্রতিষ্ঠা করা ক্রিয়েট আদালতকে ব্যবহার করে আসছে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন