শনিবার, ২৮ মার্চ ২০২৬

শিরোনাম

ইউক্রেন-সৌদির প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর

শনিবার, মার্চ ২৮, ২০২৬

প্রিন্ট করুন

প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে ইউক্রেন ও সৌদি আরব। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ ঘোষণা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এক প্রতিবেদনে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, শুক্রবার (২৭ মার্চ) সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এসপিএ’র বরাতে জানা গেছে, বৈঠকে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি এবং ইউক্রেন সংকটের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন দুই নেতা। দুই দেশের পারস্পরিক সম্পর্ক পর্যালোচনা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন যুবরাজ ও জেলেনস্কি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে ইউক্রেন ও সৌদি আরব।

জেলেনস্কি বলেন, সৌদি আরব সফরের অংশ হিসেবে জেদ্দায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের আগে এই চুক্তি স্বাক্ষরিত হয়। তিনি আরও বলেন, ‘আমরা আমাদের অভিজ্ঞতা ও প্রযুক্তি সৌদি আরবের সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত।’

শনিবার (২৮ মার্চ) জেদ্দা ত্যাগ করার কথা রয়েছে জেলেনস্কির। তাকে কিং আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানাবেন মক্কা অঞ্চলের উপ-গভর্নর প্রিন্স সৌদ বিন মিশআল এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, ইরান যুদ্ধ শুরুর পর থেকেই নিজ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সামরিক সহায়তা দেয়ার ইচ্ছেপ্রকাশ করেন জেলেনস্কি। বিশেষ করে ইরানের কামিকাজি ড্রোন মোকাবিলায় ইউক্রেনের অভিজ্ঞতা ও প্রযুক্তি ভাগাভাগি করার প্রস্তাব দেন তিনি।

তার সেই প্রস্তাব গ্রহণ করেছে সৌদি আরবসহ কয়েকটি দেশ। এসব দেশে এখন ইউক্রেনের ২০০ জনের বেশি সামরিক প্রযুক্তিবিদ কাজ করছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন