যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট হওয়ার পর সৌদি আরব তার প্রভাব দেখে অবাক হয়েছে এবং এখন সৌদি আরব এবং বাদশাহকে তার প্রতি অনুগত থাকতে হবে।
২৭ মার্চ (শুক্রবার) মিয়ামিতে এক বক্তব্যে ট্রাম্প বলেন, যখন তিনি সৌদি সফরে গিয়েছিলেন, তখন বাদশাহ তাকে খুব সম্মান ও আপ্যায়ন করেছিলেন। তিনি বলেন, বাদশাহ শারীরিকভাবে দুর্বল হলেও তাকে সঙ্গ দিয়েছেন এবং অন্য কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাদশাহ এমন আচরণ করেননি।
ট্রাম্প আরও জানান, সৌদি কর্মকর্তারা তাকে বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট হওয়ার আগে যুক্তরাষ্ট্র ছিল একটি ‘মৃত দেশ’, কিন্তু এখন এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হয়ে উঠেছে।
এরপর তিনি সৌদি বাদশাহ সম্পর্কে অশালীন মন্তব্য করেন, বলেন, ‘সৌদির বাদশাহ কখনো ভাবেননি তাকে আমার পশ্চাৎদেশে চুমু খেতে হবে।’ এর মাধ্যমে তিনি বুঝিয়েছেন যে সৌদি আরব এখন যুক্তরাষ্ট্রের প্রতি এতটাই নির্ভরশীল, যা বাদশাহ সালমান আগে কখনো কল্পনা করেননি।
ট্রাম্প তার বক্তব্যের শেষে বলেন, এখন সৌদির কাছে একমাত্র উপায় হচ্ছে তার প্রতি অনুগত হওয়া, কারণ তাদের আর কোনো বিকল্প নেই।
ট্রাম্পের এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেকেই তার এই আচরণ ও বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন