বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৪৩ বিলিয়ন মার্কিন ডলার। বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র জানান, বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যা ২৯ দশমিক ৮১ বিলিয়ন ডলার।
এদিকে মার্চে দেশের ইতিহাসে সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। মার্চের ৩১ দিনে প্রবাসীরা ৩ দশমিক ৭৫ বিলিয়ন (৩৭৫ কোটি ৫০ লাখ) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশের ইতিহাসে একক কোনো মাসে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।
এর মধ্যে মার্চে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে মোট ৬৪ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে।
পাশাপাশি বিশেষায়িত দুটি ব্যাংকের মধ্যে একটির (কৃষি ব্যাংক) মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৪৭ লাখ ডলার। এ ছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ২৬৪ কোটি ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এক কোটি ২০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন