শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

শিরোনাম

আরও ২ শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করল যুক্তরাষ্ট্র

শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল এনেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জকে সরিয়ে দেওয়ার পর এবার আরও দুই উচ্চপদস্থ কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয়েছে।

দ্য ওয়াশিংটন পোস্ট এবং সামরিকবিষয়ক সাময়িকী স্টারস অ্যান্ড স্ট্রাইপসের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সেনাবাহিনীর ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রেনিং কমান্ডের প্রধান জেনারেল ডেভিড হোডনি এবং আর্মি চ্যাপ্লেন কোরের প্রধান মেজর জেনারেল উইলিয়াম গ্রিন জুনিয়রকে তাদের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।

এর আগে সিবিএস নিউজ জেনারেল র‍্যান্ডি জর্জের অবসরের খবর প্রচার করার পর পেন্টাগন আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেছিল। তবে হোডনি এবং গ্রিনের অপসারণের বিষয়ে প্রতিরক্ষা দফতর থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন