সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

যথাযথ প্রশিক্ষণ গবেষণার নব দিগন্ত উন্মোচনে ভূমিকা রাখে

রবিবার, ডিসেম্বর ১২, ২০২১

প্রিন্ট করুন
IMG 20211212 211318 1

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, চবি: 

পারষ্পরিক জ্ঞানের আদান-প্রদানের মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টিতে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রশিক্ষণলব্দ জ্ঞান গবেষণার নব দিগন্ত উন্মোচনে ভূমিকা রাখে। আর গবেষকবৃন্দ অধিকতর দক্ষতার সাথে গবেষণা প্রস্তাব তৈরি, গবেষণা কর্ম সম্পাদন, রিপোর্ট প্রস্তুত, রিভিউ কার্যক্রম, গবেষণা প্রবন্ধ প্রস্তুত ও তা প্রকাশনার ব্যবস্থা গ্রহণ করতে পারেন যা চূড়ান্তভাবে আলোকিত মানবসম্পদ তথা জ্ঞান নির্ভর সমাজ বিনির্মাণে ভূমিকা রাখে।

রোববার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষকদের অনলাইন ওয়ার্কশপ এর সনদ বিতরণ অনুষ্ঠানে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে এসব কথা বলেন। এসময় উপ-উপাচার্য প্রশিক্ষণ প্রদানকারী শিক্ষকদের এপ্রিসিয়েশন লেটার প্রদান এবং প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন।  

চবি গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চবি অর্থনীতি বিভাগের ড. মুহাম্মদ তারিকুল হাসান চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান, রাজনীতি বিজ্ঞান বিভাগের ড. আনোয়ারা বেগম, ব্যবস্থাপনা বিভাগের ড. মোঃ সাহিদুর রহমান, নৃবিজ্ঞান বিভাগের ড. নাসির উদ্দিন, লোক প্রশাসন বিভাগের ড. আমীর মুহাম্মদ নসরুল্লাহ, এবং ইংরেজি বিভাগের অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. অলক পাল। 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন