দীর্ঘ গণহত্যায় ফিলিস্তিনের হাজার হাজার শিশু হত্যার পরও ক্ষান্ত হয়নি ইসরাইল। হামাসের সঙ্গে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি হওয়ার পরও হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে এই অবৈধ ভূখণ্ডের বিভিন্ন বাহিনী। এবার শিশুদের অধিকার নিয়ে কথা বলাকেও অপরাধ হিসেবে গণ্য করছে তেল আবিব। এজন্য একটি সংস্থাকে তারা কালো তালিকাভুক্ত করেছে।
ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল, প্যালেস্টাইন ঘোষণা করেছে, ‘ইসরাইল ফিলিস্তিনি মানবাধিকার সংস্থাগুলোকে অপরাধীকরণ করছে। এ কারণে ৩৫ বছর ধরে নিপীড়িত শিশুদের অধিকার রক্ষার কাজ চালানোর পর তারা কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে।
ইসরাইলের চাপের মুখে বন্ধ হওয়া শীর্ষ ফিলিস্তিনি শিশু অধিকার সংস্থাটি এ বিষয়ে একটি বিবৃতিও প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ‘ফিলিস্তিনি শিশুরা গণহত্যা, বর্ণবৈষম্য, সামরিক দখলদারিত্ব এবং অবৈধ ইসরাইলি বসতির দ্রুত বিস্তারের মধ্যে জীবনযাপন করছে।’
সংস্থাটি আরও বলে, ‘দশকের পর দশক ধরে এই সংস্থা সব বাধা অতিক্রম করে ফিলিস্তিনি শিশুদের সুরক্ষায় নিরলসভাবে কাজ করেছে। এখন আমরা অন্যদের প্রতি আহ্বান জানাই—তারা যেন এই দায়িত্ব গ্রহণ করে এবং ফিলিস্তিনি শিশুদের প্রাপ্য ভবিষ্যতের জন্য লড়াই চালিয়ে যায়।’



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন