সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

মালয়েশিয়ায় করোনায় নতুন করে তিন হাজার ৪৯০ জন আক্রান্ত, মৃত ১৭

সোমবার, ডিসেম্বর ১৩, ২০২১

প্রিন্ট করুন
627322 138 1

চলমান ডেস্ক: মালয়েশিয়ায় রোববার (১২ ডিসেম্বর) মধ্যরাত পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে নতুন করে তিন হাজার ৪৯০ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ২৬ লাখ ৯১ হাজার ৬৩৯ জনে দাঁড়াল। স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর সিনহুয়ার।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, নতুন করে আক্রান্তদের মধ্যে ১৪ জন দেশের বাইরে থেকে এসেছেন ও বাকি তিন হাজার ৪৭৬ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। এ দিকে, মালয়েশিয়ায় নতুন করে এ ভাইরাসে ১৭ জন প্রাণ হারানোয় দেশটিতে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩০ হাজার ৮৭৯ জনে দাঁড়াল।

মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠায় মোট পাঁচ হাজার ৩৯৯ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। এ নিয়ে দেশটি মোট ২৬ লাখ ১ হাজার ৯০৮ সুস্থ হয়ে উঠলেন। মোট ৫৮ হাজার ৮৫২ জন চিকিৎসাধীন রোগির মধ্যে বর্তমানে ৪০৭ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন।

মালয়েশিয়ায় রোববার (১২ ডিসেম্বর) এক দিনে ৬৭ হাজার ৩৭৬ জনকে টিকা দেয়া হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট জনসংখ্যার ৭৯ দশমিক চার শতাংশ কমপক্ষে এক ডোজ এবং ৭৮ দশমিক এক শতাংশ মানুষ দুই ডোজ টিকা নিয়েছেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন