শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

বিজয় দিবসে চুয়েলসার শ্রদ্ধা নিবেদন

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৬, ২০২১

প্রিন্ট করুন
বিজয় দিবসে চুয়েলসার শ্রদ্ধা নিবেদন 1

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন চিটাগাং ইউনিভার্সিটি এক্স-ল স্টুডেন্টস এসোসিয়েশন (চুয়েলসা)। 

বৃহস্পতিবার  সকাল ৯টায় চুয়েলসার সভাপতি আজিজুল হক,অতিরিক্ত জেলা ও দায়রা জজ, লক্ষীপুর সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন চবি আইন অনুষদের সাবেক শিক্ষার্থীরা। 

 এ সময় সংগঠনটির সাংগঠনিক সম্পাদক জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপা;  সহ-সাংগঠনিক সম্পাদক শেখ গিয়াস উদ্দিন, অর্থ সম্পাদক হাসান মুরাদ, সহ-আই.টি. সম্পাদক শাফায়েত,  সাংস্কৃতিক সম্পাদক আশরাফ ফিরোজ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাসান চৌধূরী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএইচ/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন