শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবে ১৬ জনের মৃত্যু

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৬, ২০২১

প্রিন্ট করুন
image 463656 1631299421 1

চলমান ডেস্ক: মালয়েশিয়ায় বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) একটি নৌকা ডুবে ১৬ জনের প্রাণহানী ঘটেছে। এর মধ্যে সমুদ্র উপকূলে পাওয়া ইন্দোনেশিয়ার পাঁচ অভিবাসীর লাশও রয়েছে। খবর এএফপির।

দেশটির দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যের সমুদ্র উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে বুধবার (১৫ ডিসেম্বর) নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে প্রায় ৫০ যাত্রী ছিল। তারা অবৈধভাবে প্রতিবেশি দেশ মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করেছিল।

কোস্টগার্ড জানায়, দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে টহলরত সৈন্যরা সমুদ্র উপকূল থেকে ১১ জনের লাশ উদ্ধার করে। তারা বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) আরো তিন পুরুষ ও দুই নারীর লাশ উদ্ধার করে।

দুর্ঘটনায় এখনো ২০ জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কর্তৃপক্ষ তাদের সন্ধানে নৌযান ও বিমানের সাহায্যে তল্লাশি অভিযান চালাচ্ছে।

দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়অ ১৪ জনকে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন