শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

উত্তর কোরিয়ায় ১০ দিনের জন্য হাসি নিষিদ্ধ

শুক্রবার, ডিসেম্বর ১৭, ২০২১

প্রিন্ট করুন
1639731217.kim 1

চলমান ডেস্কঃ উত্তর কোরিয়ায় এবার ১০ দিনের জন্য হাসি নিষিদ্ধ করেছেন দেশটির প্রধান নেতা কিম জং উন। এর আগে তিনি জিন্স প্যান্ট পরা, স্টাইল করে চুল কাটা কিংবা কান ফোটানো নিষিদ্ধ করেছিলেন।

জিনিউজের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৭ ডিসেম্বর) উত্তর কোরিয়ার প্রাক্তন সর্বোচ্চ নেতা কিম জং ইলের দশম মৃত্যুবার্ষিকী। উত্তর কোরিয়াবাসীর কাছে দিনটি খুবই দুঃখের।

দিনটিকে বিশেষভাবে সম্মান জানাতে অভিনব পথ বেছে নিয়েছে পিংয়ইয়ং।কিম জং ইলের দশম মৃত্যুবার্ষিকীতে ১০ দিনের জন্য দেশজুড়ে হাসি নিষিদ্ধ করছে কিম জং উন প্রশাসন। আগামী ১০ দিন কিম জং ইলের মৃত্যু শোক পালন করবে গোটা দেশ। তাই ওই সময়ে কোনো শেষকৃত্য করা যাবে না। জন্মদিনও পালন করা যাবে না।  

প্রশাসনের পক্ষ থেকে এসব নির্দেশ সংবলিত আদেশে বলা হয়েছে, ১০ দিন এসব নিয়ম ভাঙলে দেশটির বাসিন্দাদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে।  

আরএইচ/এমএ/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন