চলমান ডেস্ক: জাতিসংঘে ক্ষমতাচ্যূত আফগান সরকারের নিয়োগ দেয়া রাষ্ট্রদূত গোলাম ইসাকজাই তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। জাতিসংঘ এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) হাতে পাওয়া এক চিঠিতে জাতিসংঘের সহকারি মুখপাত্র ফারহান হক এএফপি-কে বলেন, ‘গোলাম ইসাকজাই বুধবার (১৫ ডিসেম্বর) পদত্যাগ করেছেন।
কূটনীতিকরা জানান, গত আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তান আর্থিক সংকটের মুখে পড়ায় জাতিসংঘে দেশটির মিশন ধরে রাখার চেষ্টা চালানো হয়।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে এ ব্যাপারে মন্তব্যের জন্য জাতিসংঘে আফগান মিশনের কাউকে পাওয়া যায়নি।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন