মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ি শূন্যরেখায় স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে উপজেলা সীমান্তের ৪২ ও ৪২ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ৯ নম্বর ওয়ার্ড ভালুকিয়া পাড়া এলাকার সুনিয়ং চাকমার ছেলে লেড়াইয়া (৪১), মৃত নিওমং চাকমার ছেলে অংকে মং (৫০) এবং অইমং চাকমার ছেলে চিংকা অং।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী নিজেদের কৃষিক্ষেত পরিচর্যার জন্য ওই এলাকায় প্রায়ই যেতেন ওই তিন বাংলাদেশি। রোববার দুপুরে আবারও গেলে স্থলমাইন বিস্ফোরণ হয়। এতে তিনজনই নিহত হন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে প্রশাসন।
নাইক্ষংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন