ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে ছয়টি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
বুধবার (৩ জুন) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছে, আরাঘচি ফ্রান্স, তুরস্ক, কাতার, মিসর, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেন।
পাকিস্তানের সঙ্গে অনুষ্ঠিত আলোচনায় দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরও অংশ নেন বলে জানানো হয়েছে।
ইরানের পক্ষ থেকে এই কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে কুয়েত ও বাহরাইনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর। তেহরান জানিয়েছে, এসব হামলা ছিল ‘মার্কিন আগ্রাসনের’ জবাবে পরিচালিত প্রতিশোধমূলক পদক্ষেপ।
তবে হামলার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যোগাযোগ জোরদারের মাধ্যমে ইরান কূটনৈতিক সমর্থন আদায়ের পাশাপাশি পরিস্থিতির আরও অবনতি ঠেকানোর চেষ্টা করছে।






চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন