ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বিমান হামলায় উপতক্যাটির প্রতিরোধ আন্দোলন হামাসের দুই কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। রোববার (২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইসরাইলি সেনাবাহিনীর (আইডিএফ) ভাষ্য অনুযায়ী, শনিবার (১ আগস্ট) দক্ষিণ গাজায় চালানো এক বিমান হামলায় হামাসের নুখবা বিশেষ বাহিনীর সেল কমান্ডার সালেম জামাল আবদ আল-রহমান আবু লাবাদ নিহত হয়েছেন।
আইডিএফের দাবি, ২০২৩ সালের অক্টোবর মাসে ইসরাইলের দক্ষিণাঞ্চলের নির ওজ কিবুতজে হামলায় আবু লাবাদ অংশ নিয়েছিলেন।
এ ছাড়া ইসরাইলি বাহিনী জানিয়েছে, শুক্রবার মধ্য গাজার আল-মাগাজি এলাকায় পৃথক এক বিমান হামলায় হামাসের মাগাজি ব্যাটালিয়নের কমান্ডার মুহাম্মদ আবদ আল-নাসের মুহাম্মদ খাতিব নিহত হয়েছেন।
তবে এসব দাবির বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।






চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন