ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলার রাঘোপুর এলাকায় গঙ্গা নদীতে নৌকাডুবিতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই শিশু। মঙ্গলবার (১৩ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন। তারা একটি ভোজ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।
দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শুরু করেছে প্রশাসন। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে সহযোগিতা করছেন।
বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী নিহতদের পরিবারের জন্য চার লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নিহতদের পরিবারকে দুই লাখ রুপি করে সহায়তার ঘোষণা দিয়েছেন। তিনি এ প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।


চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন