বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

শিরোনাম

যুক্তরাষ্ট্রে ছোট বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টা ৩১ মিনিটে ম্যাডিসন শহর থেকে প্রায় ৬৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে ডেলোনা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মিরর লেক স্টেট পার্কের কাছে একটি বনাঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় ওই এলাকায় বৃষ্টি ও ঝড়ো আবহাওয়া ছিল।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, উড্ডয়নের সময় প্রায় ২৪ হাজার ফুট উচ্চতায় বিমানের ডানায় বরফ জমার কথা জানান পাইলট। এরপর নিচে নামার অনুমতি নেওয়ার পর বিমানটি দ্রুত ডানদিকে বাঁক নিয়ে নিচে নামতে শুরু করে। একপর্যায়ে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও একজন শিশু রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ এবং আবহাওয়ার প্রভাব খতিয়ে দেখতে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও এনটিএসবি তদন্ত শুরু করেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন