যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধ কিংবা দীর্ঘমেয়াদি আলোচনা—কোনোটিই চায় না ইরান। তবে ওয়াশিংটন তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
বুধবার তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে অর্জিত সাফল্যকে রাজনৈতিক অঙ্গনেও সুসংহত করতে হবে। তাঁর ভাষ্য, ইরানের লক্ষ্য অন্তহীন যুদ্ধ বা দীর্ঘ আলোচনা নয়; বরং প্রতিপক্ষকে চাপের মুখে ফেলে নিজেদের দাবি মেনে নিতে বাধ্য করা।
এদিকে হরমুজ প্রণালির কাছে দুটি জাহাজ ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি জাহাজে ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তু আঘাত হানে এবং অন্যটি সমুদ্রের মাইনে আঘাত পেয়ে ডুবে যায় বলে জানা গেছে। এতে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শিগগিরই শেষ হবে। তিনি আরও দাবি করেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।


চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন