চট্টগ্রাম: সাবেক ছাত্রদল নেতা ইলিয়াস খানের নিঃশর্ত মুক্তির দাবি করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘ইলিয়াসের গ্রেফতার বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসের বহিঃপ্রকাশ। এভাবে গ্রেফতার রহস্যজনক। এর পিছনে কারা জড়িত, তা খুঁজে বের করা দরকার।’
আমির খসরু মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকালে সদ্য আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার ইলিয়াস খানের চট্টগ্রাম সিটির আকবর শাহ থানাস্থ বাসায় যান এবং তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন।
এ সময় তিনি আরো বলেন, ‘এভাবে গ্রেফতার হয়রানি সাধারণ নাগরিকের নিরাপত্তা হুমকির সম্মুখীন।’
বিএনপির নেতা মঞ্জুর আলম চৌধুরী, চট্টগ্রাম সিটির স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ খান, আকবর শাহ বিএনপির সভাপতি আবদুস সাত্তার সেলিম, সাধারণ সম্পাদক মাইনুদ্দিন মাইনু, নুর আকবর কাজল, রেহান উদ্দীন প্রধান, আলী আজম, শহীদ উল্লাহ ভূইয়া, জামাল কোম্পানি, নূর চৌধুরী, মো আক্কাস, আবদুল হানিফ, ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, বিএনপির নেতা জমির উদ্দীন, হাবিবুর রহমান, মো. সেলিম উদ্দীন, মো. আলাউদ্দীন, শহিদুল্লাহ বাহার, সিরাজ উদ্দিন, তরিকুল ইসলাম তানভির, শহীদুল ইসলাম সমু, মো. হারুন, হায়াতুর রশিদ, হাসান মাহমুদ, মোহাম্মদ তৌসিফ উপস্থিত ছিলেন।
সিএনএমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন