চলমান ডেস্ক:
ভারতে জম্মু ও কাশ্মীরের মাতা বৈষ্ণোদেবী ভবনে পদপিষ্ট হয়ে ১২ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনা আহত হয়েছে আরো ১৩ জন। নতুন বছর উপলক্ষে ভীড় করতে গিয়ে শনিবার (১ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর পিটিআইয়ের
কাটরা হাসপাতালের বিএমও ডাক্তার গোপাল দত্ত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে আহতদের নারায়ণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন বছরের প্রথম দিনেই মাকে দেখতে এখানে পৌঁছেছিলেন অগণিত ভক্ত। এর মধ্যেই আচমকা পদপিষ্টের ঘটনাটি ঘটে। নিহত ও আহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। নিহতদের মধ্যে কাশ্মীর, পঞ্জাব ও হারিয়ানার বাসিন্দাও রয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
প্রসঙ্গত, প্রতি বারই নতুন বছর উপলক্ষে হাজার হাজার ভক্ত মাতা বৈষ্ণো দেবীর মন্দিরে আসেন। প্রতি বছর এখানে ভক্তদের সুবিধার জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়। তবে শনিবার সকালে এ ঘটনা সম্পর্কে এখনো স্পষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন