বুধবার, ১৮ মার্চ ২০২৬

শিরোনাম

নতুন বছরে বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে চীন

শনিবার, জানুয়ারী ১, ২০২২

প্রিন্ট করুন
Untitled design 2022 01 01T190601.262 1

নিজস্ব প্রতিবেদক:

পুরাতন ছেড়ে শুরু হয়েছে নতুন দিন। নতুন দিনে, নতুন বছরে দেশের উন্নয়নে সরকারে আছে নতুন নতুন পরিকল্পনা ও চ্যালেঞ্জ। 

আর ২০২২ সালের নতুন বছরে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে  চীন। একইসঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে দেশটি।শনিবার (১ জানুয়ারি) ঢাকার চীনা দূতাবাস নববর্ষের বার্তায় এ তথ্য জানিয়েছে।

চীনা দূতাবাসের নববর্ষের বার্তায় উল্লেখ করা হয়, আমরা আশা করি, আসন্ন নতুন বছরের চ্যালেঞ্জ মোকাবেলা করে নতুন অর্জনে বাংলাদেশ ও চীন একে অন্যকে সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে।

এতে আরও বলা হয়, নতুন বছর উভয় দেশ, দুই দেশের জনগণ, বাণিজ্য ও সুসম্পর্ক বজায় রেখে এগিয়ে নিয়ে যাবে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন