শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

বাণিজ্য মন্ত্রণালয়ের বর্তমান রপ্তানি প্রক্রিয়া নিয়ে নাখোশ বিজিএমইএ

রবিবার, জানুয়ারী ২, ২০২২

প্রিন্ট করুন
Untitled design 2022 01 02T032844.863 1

ঢাকা: বাণিজ্য মন্ত্রণালয়কে পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সহায়তা করার জন্য রপ্তানি প্রক্রিয়া সহজীকরণের অনুরোধ জানিয়েছে গার্মেন্টস মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বিজিএমইএ এর সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির সাথে বৈঠক করে এ অনুরোধ জানায়।

বিজিএমইএ এর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিজিএমইএ এর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. নাসির উদ্দিন, সহ-সভাপতি মিরান আলী, সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী ও পরিচালক আসিফ আশরাফ।

তারা মন্ত্রীকে পোশাক শিল্প বর্তমানে যে সমস্যাগুলো মোকাবিলা করছে, তা জানিয়েছেন ও সমস্যাগুলো সমাধানে সরকার থেকে পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেন।

ফারুক হাসান বলেন, ‘যখন কিনা পোশাক শিল্প করোনা ভাইরাস মহামারির ভয়াবহ প্রভাব কাটিয়ে উঠার পথে রয়েছে, তখন ওমিক্রন ভ্যারিয়েন্ট রপ্তানিকারকদের মধ্যে নতুন করে উদ্বেগের সৃষ্টি করছে ও খাতটিকে নতুন চ্যালেঞ্জের সম্মুখীন করছে। ‘যেহেতু পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতিতে মুখ্য ভূমিকা পালন করছে, তাই কঠিন পরিস্থিতিতে শিল্প খাতটির সুরক্ষার জন্য পদক্ষেপ জরুরী।’

তিনি সরকারকে করোনা মহামারির প্রথম ঢেউ চলাকালে পোশাক শিল্পকে টিকিয়ে রাখা ও শিল্পের ঘুরে দাঁড়াতে সহায়তা দেয়ায় পোশাক শিল্প পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন